বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
SPACE FOR ADD01712979726

সিলেটের প্রথম অনলাইন পত্রিকা ২০০৮ সাল থেকে প্রকাশিত

ই-পেপার
SPACE FOR ADD01712979726
শিরোনাম
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রীস্ত্রীকে মুগ্ধ করতে গিয়ে দৃষ্টিশক্তি কমছে পুরুষ পাখিরআওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলামব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগিতে আগুন,দুই যুবককে আটকলন্ডনে ২০২৭ সাল থেকে ১১–১৬ বছর বয়সীদের জন্য বিনামূল্যে জিসিএসই ভাষা কোর্সের সুযোগসিলেটের শাহজালাল জামেয়া মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভাসিলেটের জৈন্তাপুরের বড়গাং নদীতে অবৈধ বালু উত্তোলন, দেখার কেউ নেইবেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছেসাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক রুমনের নানির দাফন সম্পন্ন,বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোকচায়ের নিলামে দাম বেড়েছেইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রীস্ত্রীকে মুগ্ধ করতে গিয়ে দৃষ্টিশক্তি কমছে পুরুষ পাখিরআওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলামব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগিতে আগুন,দুই যুবককে আটকলন্ডনে ২০২৭ সাল থেকে ১১–১৬ বছর বয়সীদের জন্য বিনামূল্যে জিসিএসই ভাষা কোর্সের সুযোগসিলেটের শাহজালাল জামেয়া মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভাসিলেটের জৈন্তাপুরের বড়গাং নদীতে অবৈধ বালু উত্তোলন, দেখার কেউ নেইবেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছেসাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক রুমনের নানির দাফন সম্পন্ন,বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোকচায়ের নিলামে দাম বেড়েছে
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগিতে আগুন,দুই যুবককে আটক

ডেস্ক রিপোর্ট,বিএম সিলেট : [১] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
[২] গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি শান্টিং করার সময় এ ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার ভোররাতে ট্রেনটি শান্টিং করার সময় গেটকিপার স্বাধীন আহমেদ একটি বগির ভেতরে আগুন দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
[৩] প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। পরে ট্রেনটি ১ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
[৪] রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়। এ ঘটনায় জিআরপি ও আরএনবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

স্বপ্না ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার

সম্পর্কিত খবর

সারাদেশ থেকে আরও পড়ুন
SPACE FOR ADD09649 700685, 01816 700685
জেলার খবর
শেয়ারবাজারঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লাইভ দর
আর্কাইভ
শনিরোবসোমমঙ্গলবুধবৃহশুক্র