সিলেটের প্রথম অনলাইন পত্রিকা ২০০৮ সাল থেকে প্রকাশিত
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৩:২২ পি.এম  ||  প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:৫১ এ.এম

লন্ডনে ২০২৭ সাল থেকে ১১–১৬ বছর বয়সীদের জন্য বিনামূল্যে জিসিএসই ভাষা কোর্সের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

লন্ডন প্রতিনিধি,বিএম সিলেট : [1] যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সঙ্গে লন্ডন বাংলা স্কুলের এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সালের শুরু থেকে কাউন্সিলের অর্থায়নে পরিচালিত ইয়ং কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস (YCL) প্রকল্পের আওতায় লন্ডন বাংলা স্কুলের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জিসিএসই (GCSE) ভাষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

[2] এ উপলক্ষে ১০ নভেম্বর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলের প্রতিনিধি ও লন্ডন বাংলা স্কুলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার মধ্য দিয়ে এই উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

[3] কাউন্সিলের এই প্রকল্পের আওতায় টাওয়ার হ্যামলেটসে বসবাসরত ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা বিনামূল্যে জিসিএসই ভাষা কোর্স করার সুযোগ পাবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের ভাষাশিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং জিসিএসই যোগ্যতা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

[4] সভায় লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক তারিক রহমান ছানু, ট্রেজারার সাইফুল ইসলাম, লন্ডন বাংলা স্কুলের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কবির আহমদ উপস্থিত ছিলেন।

[5] টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, ইয়ং কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, স্বাস্থ্য, পরিচর্যা ও অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায়বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সাবিনা আক্তার, পরিচ্ছন্ন ও সবুজ টাওয়ার হ্যামলেটস বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর শাফি আহমদ এবং লাইসেন্সিং কমিটির সদস্য কাউন্সিলর রুজি খানম।

[6] লন্ডন বাংলা স্কুলের দীর্ঘ দিনের প্রচেষ্টা, পরিকল্পনা ও স্বপ্নের বাস্তবায়নে এ সিদ্ধান্তকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ শুধু শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে না, বরং কমিউনিটির ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[7] এ অর্জনে সংশ্লিষ্ট কাউন্সিলের প্রতিনিধি, স্কুলের পরিচালনা পর্ষদ, সংগঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে লন্ডন বাংলা স্কুল কর্তৃপক্ষ।

সম্পাদক: আবুল কাশেম রুমন
কার্যালয়: ২০৮ রংমহল টাওয়ার (২য় তলা), বন্দরবাজার, সিলেট-৩১০০।
মোবাইল: ০১৭১২৯৭৯৭২৬
E-mail: bmsylhetnews@gmail.com
ওয়েব: www.bmsylhet.com
Copyright © ২০২৬ বৈচিত্র্যময় সিলেট | www.bmsylhet24.com. All rights reserved.
https://bmsylhet.com/লন্ডনে-২০২৭-সাল-থেকে-১১-১/