সিলেটের প্রথম অনলাইন পত্রিকা ২০০৮ সাল থেকে প্রকাশিত
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৩:৩৪ পি.এম  ||  প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:১৮ পি.এম

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ডেস্ক বিএম সিলেট : [১] ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর তড়িঘড়ি করে নিজ বাড়ি ছেড়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তার কারণে সম্প্রতি তিনি বাড়ি ছেড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন। বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়, বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়। তবে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে। ওই ভয়েই এমন সিদ্ধান্ত।
[২] গত মাসের শেষ দিকে রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে সতর্ক করা হয়। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের লক্ষ্য করে তেহরানের প্রাণঘাতী হামলার ষড়যন্ত্রগুলো উন্নত পর্যায়ে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে কিংবা বিদেশের অন্য ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা বা কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন অর্থ মন্ত্রণালয়। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টায় অন্যতম প্রধান ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট।

সম্পাদক: আবুল কাশেম রুমন
কার্যালয়: ২০৮ রংমহল টাওয়ার (২য় তলা), বন্দরবাজার, সিলেট-৩১০০।
মোবাইল: ০১৭১২৯৭৯৭২৬
E-mail: bmsylhetnews@gmail.com
ওয়েব: www.bmsylhet.com
Copyright © ২০২৬ বৈচিত্র্যময় সিলেট | www.bmsylhet24.com. All rights reserved.
https://bmsylhet.com/ইরানের-ভয়ে-বাড়ি-ছেড়ে-স/